জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৯ পদে ১০০ জনের নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর

Sharmin Sultana Sharmin Sultana ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৮ PM BST ৭২ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৯ পদে ১০০ জনের নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর

collected

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক পদে ৬ থেকে ২০ গ্রেডে মোট ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রের হার্ডকপি জমা দিতে হবে।

যেসব পদে নিয়োগ

১. সহকারী কম্পট্রোলার — ২টি পদ, গ্রেড-৬, বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

২. সহকারী প্রকৌশলী (সিভিল) — ১টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৩. ফিজিওথেরাপিস্ট — ২টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৪. সেকশন অফিসার — ১টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৫. সহকারী উদ্যানতত্ত্ববিদ — ১টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৬. কালচারাল অফিসার — ১টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৭. সায়েন্টিফিক অফিসার — ১টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৮. মেডিক্যাল অফিসার — ২টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৯. প্রশাসনিক অফিসার — ১টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১০. উপসহকারী প্রকৌশলী (সিভিল) — ২টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১১. ল্যাবরেটরি সহকারী — ৪টি পদ, গ্রেড-১২, বেতন ১১,৩০০-২৭,৩০০ টাকা।

১২. উচ্চমান সহকারী — ৩টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১৩. ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি) — ১টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১৪. ক্যাটালগার — ২টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১৫. গ্রন্থাগার সহকারী — ১টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১৬. ড্রাইভার (হেভি) — ২টি পদ, গ্রেড-১৫, বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

১৭. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট — ১৪টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১৮. ল্যাব অ্যাটেনডেন্ট — ৬টি পদ, গ্রেড-১৭, বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।

১৯. বৈদ্যুতিক মিস্ত্রি — ১টি পদ, গ্রেড-১৭, বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।

২০. প্লাম্বার মিস্ত্রি — ১টি পদ, গ্রেড-১৭, বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।

২১. বুক সর্টার — ১টি পদ, গ্রেড-১৭, বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।

২২. বাবুর্চি — ১টি পদ, গ্রেড-১৮, বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা।

২৩. লিফটম্যান — ৫টি পদ, গ্রেড-১৯, বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা।

২৪. বৈদ্যুতিক হেলপার — ১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

২৫. বৈদ্যুতিক লাইনম্যান হেলপার — ১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

২৬. মেকানিক হেলপার — ১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

২৭. অফিস সহায়ক — ১১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

২৮. অফিস সহায়ক কাম বাবুর্চি — ২টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

২৯. প্লাম্বার হেলপার — ২টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

৩০. বাস হেলপার — ২টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

৩১. বাস ক্লিনার — ৩টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

৩২. মালি — ৫টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

৩৩. মাঠ সহকারী — ১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

৩৪. ওয়েল্ডিং হেলপার — ১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

৩৫. রাজমিস্ত্রি হেলপার — ১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

৩৬. সুইপার — ৩টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

৩৭. হল অ্যাটেনডেন্ট (মহিলা) — ১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

৩৮. ক্যাশ কাউন্টার রক্ষক — ১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

৩৯. ডাইনিং অ্যাটেনডেন্ট — ৮টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

যেভাবে আবেদন করবেন

প্রার্থীদের jobs.juniv.edu ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরি করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শেষ করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাউনলোড করা আবেদন ফরম ও পেমেন্ট রশিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।

আবেদন ফি

  • ১ থেকে ১০ নম্বর পদ: ৬০০ টাকা
  • ১১ থেকে ১৭ নম্বর পদ: ৩০০ টাকা
  • ১৮ থেকে ৩৯ নম্বর পদ: ২০০ টাকা

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬। আর হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬।

আবেদনের গুরুত্বপূর্ণ শর্ত

আবেদনকারীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী পৃথক পদে পৃথকভাবে আবেদন করতে হবে।

এ ছাড়া পুনর্বিজ্ঞপ্তি দেওয়া পদগুলোতে যারা আগে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: