জিয়ার স্বপ্ন ও খালেদার অসমাপ্ত কাজ শেষ করে নতুন বাংলাদেশ গড়তে হবে: এ্যানি

Sharmin Sultana Sharmin Sultana ৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৯ PM BST ১২ বার পঠিত
জিয়ার স্বপ্ন ও খালেদার অসমাপ্ত কাজ শেষ করে নতুন বাংলাদেশ গড়তে হবে: এ্যানি

Picture : Internet

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। জিয়ার স্বপ্ন ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা নেতা। তাঁর শাসনামলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নও জিয়াউর রহমান দেখেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের উদ্যোগও তিনি নিয়েছিলেন।

রাজনীতিতে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য কাম্য নয় বলেও মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী। বিরোধী দলের সাম্প্রতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি আয়োজনের পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এ্যানি চৌধুরী আরও বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকারের প্রধানের দেশে আসা এবং সরকারবিরোধী আন্দোলনের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। এতে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম সেলিম, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনসহ অন্যরা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: