collected
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে আজ রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে জেলা পুলিশ।
জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শনিবার রাতে জানান, কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে অপ্রতিমকে একটি আইফোনের জন্য হত্যা করা হয়ে থাকতে পারে—এমন তথ্য অনেকটাই পরিষ্কার হয়েছে।
তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। রোববারের সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি ও হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানানো হতে পারে।