মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, পদ টেরিটরি ও এরিয়া সেলস ম্যানেজার

Sharmin Sultana Sharmin Sultana ১১ অক্টোবর ২০২৬, ১১:১৯ AM BST ১৩৬ বার পঠিত
মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, পদ টেরিটরি ও এরিয়া সেলস ম্যানেজার

collected

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার/এরিয়া সেলস ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। এ নিয়োগে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১০ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর ২০২৬। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। টেরিটরি সেলস ম্যানেজার/এরিয়া সেলস ম্যানেজার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হয়নি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এমএ। প্রার্থীদের বয়সসীমা ৩০ থেকে ৪০ বছর এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

এ পদে আবেদনের জন্য কমপক্ষে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল নির্দিষ্ট কোনো স্থানে সীমাবদ্ধ নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

প্রার্থীদের দায়িত্ব ও দক্ষতা

বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতার মধ্যে রয়েছে পাইকারি হারে চাল বিক্রির নতুন সুযোগ শনাক্ত ও তৈরি করার সক্ষমতা। পাশাপাশি পাইকারি ক্রেতাদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং তা বজায় রাখার দক্ষতা থাকতে হবে।

এ ছাড়া নিয়মিত বিভিন্ন প্রতিবেদন ও মেমো রিপোর্ট প্রস্তুত করার দক্ষতাও প্রয়োজন। এসব যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আগ্রহী প্রার্থীরা পদটির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত শর্ত, প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানতে মেঘনা গ্রুপের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

বিজ্ঞপ্তি ও অনলাইনে আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: