মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, ক্লুস্টার হেড পদে আবেদন ১৬ অক্টোবর পর্যন্ত

Sharmin Sultana Sharmin Sultana ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:২৬ PM BST ৮ বার পঠিত
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, ক্লুস্টার হেড পদে আবেদন ১৬ অক্টোবর পর্যন্ত

collected

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘ক্লুস্টার হেড’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির এসএমই অ্যান্ড অ্যাগ্রি বিজনেস বিভাগে এ নিয়োগ দেওয়া হবে।

পদটিতে কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্ধারণ করা হয়নি। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদন করতে কমপক্ষে ৭ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা বিজ্ঞপ্তিতে নির্ধারণ করা হয়নি।

বেতন ও চাকরির ধরন

এটি পূর্ণকালীন বেসরকারি চাকরি। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

কর্মস্থল

ঢাকা, যশোর, রংপুর ও সিলেট জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন শুরু হয়েছে ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৬

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: