collected
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেডে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি ৩৫ ক্যাটাগরির পদে মোট ৮৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ২২ নম্বর পদে চুক্তিভিত্তিক এবং ২৩ থেকে ৩৫ নম্বর পদে দৈনিক মজুরিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
চুক্তিভিত্তিক পদগুলোর মধ্যে রয়েছে সহকারী প্রকৌশলী (নৌ-স্থপতি), উপসহকারী প্রকৌশলী, সুপারভাইজার, হিসাব সহকারী, নিম্নমান করণিক কাম কম্পিউটার অপারেটর, ক্রেন ড্রাইভার, মেইলম্যান, যানবাহন চালক, কুক, নিরাপত্তাপ্রহরী ও পিয়ন।
অন্যদিকে দৈনিক মজুরিভিত্তিক পদগুলোর মধ্যে রয়েছে শ্রমিক (ফিটার), আর্ক ওয়েল্ডার, মিগ ওয়েল্ডার, সিএনসি মেশিন অপারেটর, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, সহকারী কার্পেন্টার, সহকারী ল্যাগিংম্যান, ডিজেল ফিটার, পেইন্টার ও মেশিন অপারেটর।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তিভিত্তিক কর্মীদের মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতা ও বোনাস দেওয়া হবে। দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের দৈনিক বেতন বা মজুরি এবং ডিইডব্লিউ লিমিটেডের নিজস্ব বেতন কাঠামো ও নিয়োগ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ শ্রম আইন ও প্রচলিত নিয়ম অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে বোনাসও দেওয়া হবে।
আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি., বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর-১৪১০, বন্দর, নারায়ণগঞ্জ’ বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬। চাকরির বিস্তারিত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তি অনুযায়ী পূরণ করে প্রার্থীদের আবেদন করতে হবে।