ব্রেকিং

অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন রেজা কিবরিয়া

Sharmin Sultana Sharmin Sultana ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ PM BST ১৮ বার পঠিত
অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন রেজা কিবরিয়া

collected

ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়াকে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে নতুন একটি কমিটি গঠনের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান স্থায়ী কমিটি সদস্য পরিবর্তনের মাধ্যমে পুনর্গঠন করা হয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদে নতুন কমিটি গঠন ও দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যরা প্রস্তাবগুলো অনুমোদন করেন।

নতুন অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে রেজা কিবরিয়াকে দায়িত্ব দেওয়া হয়।

এ নিয়ে বর্তমান সংসদে গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি এবং বিষয়ভিত্তিক ১১টি কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মঙ্গলবার পাঁচটি কমিটি গঠন করা হয়েছিল।

বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের মাধ্যমে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা ৪৬টিতে পৌঁছেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: