প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জনের নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

Sharmin Sultana Sharmin Sultana ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ AM BST ২৭ বার পঠিত
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জনের নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

collected

রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। দুটি পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬।

নিয়োগ দেওয়া হবে সিমেন ক্যারিয়ার পদে ৩২ জন এবং অফিস সহায়ক পদে ৫০৬ জনকে। উভয় পদেই নারী-পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং চাকরিগুলো স্থায়ী।

পদের বিবরণ:

১. পদের নাম: সিমেন ক্যারিয়ার

  • পদসংখ্যা: ৩২টি
  • গ্রেড: ১৯তম
  • বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. পদের নাম: অফিস সহায়ক

  • পদসংখ্যা: ৫০৬টি
  • গ্রেড: ২০তম
  • বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক—দুটি পদের নিয়োগ পরীক্ষা একই দিনে ও একই সময়ে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: