প্রযুক্তি ও সফটওয়্যার খাতে ৮ পদে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত

Sharmin Sultana Sharmin Sultana ২১ সেপ্টেম্বর ২০২৬, ২:২৮ PM BST ৪৯ বার পঠিত
প্রযুক্তি ও সফটওয়্যার খাতে ৮ পদে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত

collected

প্রযুক্তি, সফটওয়্যার, ইআরপি ও করপোরেট ব্যবস্থাপনা খাতে ৮টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন। পদভেদে আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা

১. ম্যানেজার, অডিট — ১ জন

২. টেকনিক্যাল লিড — ২ জন

৩. সিনিয়র ডেভেলপার — ২ জন

৪. বিজনেস অ্যানালিস্ট — ২ জন

৫. সিস্টেম অ্যানালিস্ট — ২ জন

৬. ব্যাকএন্ড ডেভেলপার, ডট নেট কোর — ৫ জন

৭. ব্যাকএন্ড ডেভেলপার, লারাভেল — ২ জন

৮. ইনটেরিয়র ডিজাইনার — ৪ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ম্যানেজার, অডিট: অ্যাকাউন্টিংয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ থেকে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

টেকনিক্যাল লিড: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছর।

সিনিয়র ডেভেলপার: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বিজনেস অ্যানালিস্ট: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা ৩ থেকে ৬ বছর।

সিস্টেম অ্যানালিস্ট: কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাকএন্ড ডেভেলপার, ডট নেট কোর: কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা ৫ থেকে ৬ বছর।

ব্যাকএন্ড ডেভেলপার, লারাভেল: কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ইনটেরিয়র ডিজাইনার: ইনটেরিয়র ডিজাইন, আর্কিটেকচার বা সংশ্লিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা এবং ভালো পোর্টফোলিও থাকলে প্রার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হবে।

আবেদনের সময়সীমা

পদভেদে আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: