রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব

Sharmin Sultana Sharmin Sultana ১০ অক্টোবর ২০২৬, ৩:২৮ PM BST ঢাকা ৯৯ বার পঠিত
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব

collected

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাঁকে আটক করে শাহবাগ থানা-পুলিশ।

শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।

এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতসংলগ্ন দেয়ালে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়। তাঁদের মধ্যে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম।

ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি সেখানে নতুন ডাস্টবিন স্থাপন, বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়। এসব উদ্যোগের অংশ হিসেবে দেয়ালে গুণী ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকা হয়েছিল।

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টার ঘটনায় এ এন এম আয়াসকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: