রেড ক্রিসেন্টে নিয়োগ, প্রজেক্ট ফিল্ড হেলথ অফিসার পদে বেতন ৬০ হাজার

Sharmin Sultana Sharmin Sultana ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:২২ PM BST ২৫ বার পঠিত
রেড ক্রিসেন্টে নিয়োগ, প্রজেক্ট ফিল্ড হেলথ অফিসার পদে বেতন ৬০ হাজার

collected

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রজেক্ট ফিল্ড হেলথ অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তিভিত্তিক এ পদে একজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদন করতে প্রার্থীর বৈধ বিএমডিসি নিবন্ধনসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস ও ডিজিটাল ডেটা টুল ব্যবহারে দক্ষতা প্রয়োজন।

প্রার্থীর ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা উল্লেখ করা হয়নি।

নিয়োগটি চুক্তিভিত্তিক এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নির্বাচিত প্রার্থীকে রাজশাহীতে কর্মরত থাকতে হবে। এ পদের মাসিক বেতন ৬০ হাজার টাকা। এর বাইরে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট অনলাইন আবেদন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: