রূপায়ন হাউজিং এস্টেটে নিয়োগ, আবেদন করা যাবে ২ অক্টোবর পর্যন্ত

Sharmin Sultana Sharmin Sultana ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ AM BST ২৬ বার পঠিত
রূপায়ন হাউজিং এস্টেটে নিয়োগ, আবেদন করা যাবে ২ অক্টোবর পর্যন্ত

collected

চাকরি ডেস্ক: রূপায়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

গত ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ:

  • প্রতিষ্ঠানের নাম: রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড
  • পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
  • বিভাগ: সেলস
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
  • অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ৮ বছর
  • চাকরির ধরন: ফুলটাইম

যোগ্যতা: প্রার্থীদের রিয়েল এস্টেট বা অ্যাপার্টমেন্ট বিক্রয়ে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা প্রয়োজন।

আবেদন: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২ অক্টোবর ২০২৬।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: