সৌদি আরবের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত আমির শফিকুর রহমান

Sharmin Sultana Sharmin Sultana ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ AM BST ২৮ বার পঠিত
সৌদি আরবের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত আমির শফিকুর রহমান

collected

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন।

চিঠিতে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সৌদি সরকার এবং সৌদি জনগণের প্রতি শুভেচ্ছা জানান জামায়াত আমির। একই সঙ্গে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সেবা ও ব্যবস্থাপনায় সৌদি আরবের ভূমিকা এবং হজ ও ওমরাহ পালনে বিশ্বের মুসলমানদের সহযোগিতা করার বিষয়টি তুলে ধরা হয়।

চিঠিতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের দিক উল্লেখ করে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলেও উল্লেখ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: