collected
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কল সেন্টার এক্সিকিউটিভ পদে ৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী নারী-পুরুষ উভয় প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৪টি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা (মিরপুর)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা
এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা
প্রার্থীর ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ বা মুনাফার অংশ, বিমা, বছরে দুটি উৎসব বোনাস এবং প্রতিবছর ইনক্রিমেন্টের সুবিধা পাবেন।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।