collected
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) ও প্রশাসন (অ্যাডমিন) বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ৭ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্সিকিউটিভ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি মাইক্রোসফট এক্সেল ও ওয়ার্ড ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
প্রার্থীদের যোগাযোগ, নথিপত্র ব্যবস্থাপনা, কাজের সুশৃঙ্খল বিন্যাস এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। পদটি পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র হবে প্রতিষ্ঠানের অফিস। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩২ বছরের মধ্যে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। এ পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত তথ্য জানা ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।
এক নজরে নিয়োগের তথ্য
- প্রতিষ্ঠান: যমুনা গ্রুপ
- পদের নাম: এক্সিকিউটিভ
- বিভাগ: এইচআর ও অ্যাডমিন
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
- অভিজ্ঞতা: যোগাযোগ, নথিপত্র ব্যবস্থাপনা ও সমস্যা সমাধানে অভিজ্ঞতা
- দক্ষতা: মাইক্রোসফট এক্সেল ও ওয়ার্ড
- বয়সসীমা: ২৫–৩২ বছর
- চাকরির ধরন: পূর্ণকালীন
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
- আবেদনের লিংক: অনলাইনে আবেদন করুন