আট বছর পর ফের একসঙ্গে আসিফ-রাজেশ, আসছে নতুন গান

Pinky Saha Pinky Saha ২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:২২ PM BST ৩১ বার পঠিত
আট বছর পর ফের একসঙ্গে আসিফ-রাজেশ, আসছে নতুন গান

ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও গীতিকবি-সুরকার রাজেশ ঘোষ। রাজেশের কথা ও সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।

সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।

নতুন গানটির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন রাজেশ ঘোষ। তবে প্রকল্পটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না তিনি।

রাজেশ বলেন, ‘সর্বশেষ ২০১৮ সালে আসিফ ভাইয়ের সঙ্গে গান করেছিলাম। দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে গান করলাম। এটি একটি বিশেষ প্রকল্পের গান। পুরো প্রকল্পের কাজ শেষ হলে বিস্তারিত জানানো যাবে।’

আসিফ আকবরও রাজেশ ঘোষের সঙ্গে আবারও কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘রাজেশ দার সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। কারণ তিনি আমার সবচেয়ে বেশি গানের সুরকার। এবারের কাজটিও শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস।’

আসিফের দ্বিতীয় একক অ্যালবাম থেকেই তার জন্য সুর করা শুরু করেন রাজেশ ঘোষ। এরপর রাজেশের সুরে আসিফের কণ্ঠে ‘একাকী গভীর রাতে’, ‘ও পাষাণী’, ‘বিদায় বন্ধু’, ‘বাঁচবো না’, ‘মেঘে মেঘে’, ‘ঝড় উঠেছে’, ‘অভিমানী’, ‘প্রিয়তমারে’, ‘কেমন আছো তুমি’, ‘ডানা ভাঙা পাখির মতো’, ‘এক চোখে অপেক্ষা’ ও ‘সুখের সন্ধানে’সহ বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: