বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, নারী-পুরুষ উভয়ের আবেদনের সুযোগ

Sharmin Sultana Sharmin Sultana ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ PM BST ২৭ বার পঠিত
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, নারী-পুরুষ উভয়ের আবেদনের সুযোগ

collected

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

সিপাহী (জিডি) পদে কতজন নিয়োগ দেওয়া হবে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি। আবেদনকারীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১.৬৮ মিটার হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১.৬৩ মিটার নির্ধারণ করা হয়েছে।

নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১.৫৭৪ মিটার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের নারী প্রার্থীদের ক্ষেত্রে ১.৫২৪ মিটার হতে হবে।

বয়সসীমা ও বেতন

২০২৬ সালের ১৭ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। এ পদের বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা।

আবেদনের সময়সূচি

অনলাইনে আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ এবং আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের বিজিবির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনাও সেখানে পাওয়া যাবে।

আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা

আবেদনের সময় পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। এগুলো হারিয়ে গেলে প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে।

কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবেন। পাশাপাশি স্থায়ী ঠিকানা গোপন করে চাকরিতে নিয়োগ পেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে।

প্রার্থীদের নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা বা নিজ জেলা ব্যবহার করে আবেদন করতে হবে। ভাড়া বাসা, বর্তমান বা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করা যাবে না।

নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা বিজিবির নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: