বিয়ের পর আবার ধারাবাহিকে শাকিলা পারভীন, ‘আমরা ভাইরাল’-এ বহ্নি চরিত্রে

Pinky Saha Pinky Saha ২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৫ PM BST ২৬ বার পঠিত
বিয়ের পর আবার ধারাবাহিকে শাকিলা পারভীন, ‘আমরা ভাইরাল’-এ বহ্নি চরিত্রে

Photo Collected

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পাওয়া শাকিলা পারভীন আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। আল আমিন স্বপনের গল্পে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ বহ্নি চরিত্রে দেখা যাবে তাকে।

মাহদী সুলতানের ‘তোর মন পাড়ায়’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে প্রায় আট বছর আগে আলোচনায় আসেন শাকিলা। এরপর বেশ কিছু মিউজিক ভিডিওর পাশাপাশি নাটক ও সিনেমাতেও অভিনয় করেন তিনি। তবে বিয়ের পর অভিনয়ে আগের মতো নিয়মিত নেই এই অভিনেত্রী।

শাকিলা জানান, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একটি ইউটিউব চ্যানেলে ‘আমরা ভাইরাল’ ধারাবাহিকটির প্রচার শুরু হবে। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, বহ্নি চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ এবং দর্শকের ভালো লাগার মতো। ৫২ পর্বের নাটকটি দর্শকদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পরিচালক সাজিন আহমেদ বাবু জানান, দর্শকদের বিনোদনের পাশাপাশি সমসাময়িক বাস্তবতার বিভিন্ন দিক হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে নাটকটিতে।

নাটকটিতে শাকিলার সঙ্গে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবু হোরায়রা তানভীর, মৌসুমী হামিদ, নাজনীন চুমকী, ফারজানা চুমকীসহ আরও অনেকে। এর আগে মোশাররফ করিমের বিপরীতে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নাটকে অভিনয় করেছিলেন শাকিলা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: