ব্রেকিং

দেবিদ্বারে মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

Sharmin Sultana Sharmin Sultana ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ PM BST কুমিল্লা ২৯ বার পঠিত
দেবিদ্বারে মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

collected

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত নারীর ছেলে ইমনকে (২৯) আটক করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয়রা। হামলায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বড় শালঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী ফিরোজা বেগম (৫০)। তিনি বড় শালঘর এলাকার ফরিদ উদদীনের স্ত্রী। নিহত শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে হামলার ঘটনায় ফিরোজা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে কী কারণে এ হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না এবং হত্যাকাণ্ডের কারণ কী—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: