Photo Collected
২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপের প্রথম দিনের তিন ম্যাচের মধ্যে দুটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
পিছিয়ে দেওয়া ম্যাচ দুটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, আগামীকাল একই ভেন্যুতে বিকেল ৩টায় ম্যাচ দুটি মাঠে গড়াবে।
মানিকগঞ্জ স্টেডিয়ামে রহমতগঞ্জ এমএফএসের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসির প্রতিপক্ষ আবাহনী।
তবে গোপালগঞ্জে ফরটিস এফসি ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। নির্ধারিত সময়েই ম্যাচটি অনুষ্ঠিত হবে।