ব্রেকিং

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, তিন বাসে আগুন

Sharmin Sultana Sharmin Sultana ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ AM BST ঢাকা জেলা ৩৫ বার পঠিত
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, তিন বাসে আগুন

collected

রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীর পর মগবাজার, বাবুবাজার, বঙ্গবাজার, সায়েন্সল্যাব, গুলিস্তান ও বিটিভি ভবনের প্রধান ফটকের সামনেও বিস্ফোরণের খবর পাওয়া যায়।

একই সময়ে রাজধানীর কাফরুল, কলেজগেট ও চিটাগং হাইওয়ে রোডে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে বিভিন্ন এলাকায় এসব ঘটনার খবর পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাবুবাজার ব্রিজের নিচে একটি মাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।

পরে রাত ১১টার দিকে বিটিভি ভবনের প্রধান ফটকের বিপরীত পাশের সড়কে ককটেল নিক্ষেপের খবর পাওয়া যায়।

বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মলয় বসির বলেন, বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

বিটিভি ভবনের সামনে বিস্ফোরণের বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের কাছ থেকে দুবার উচ্চ শব্দ হওয়ার কথা জানা গেছে। তবে সেটি ককটেল নাকি অন্য কোনো ধরনের বিস্ফোরণ, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ ককটেলের কোনো আলামতও পায়নি বলে জানান তিনি।

অন্যদিকে, রাজধানীর কাফরুল থানার সামনে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

একই সময়ে কলেজগেট ও চিটাগং হাইওয়ে রোডে আরও দুটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এসব ঘটনায় আগুনের কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: