ব্রেকিং

রোনালদোকে ‘প্রতারণা’র খোঁচা আল ইত্তিহাদের

Pinky Saha Pinky Saha ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:২২ PM BST ১৬ বার পঠিত
রোনালদোকে ‘প্রতারণা’র খোঁচা আল ইত্তিহাদের

সৌদি প্রো লিগে আল নাসরকে ২-১ গোলে হারানোর পর ক্রিস্টিয়ানো রোনালদোকে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে খোঁচা দিয়েছে আল ইত্তিহাদ। ম্যাচের শেষ দিকে আল ইত্তিহাদের ডিফেন্ডার দানিলো পেরেইরার হাতে থাকা কৌশলগত নির্দেশনার একটি নোট উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন রোনালদো। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়। ম্যাচ শেষে রোনালদো ও দানিলোর একটি ছবি পোস্ট করে আল ইত্তিহাদ লিখেছে, ‘প্রতারণা করেও হার!’ পোস্টটি দ্রুতই আলোচনায় আসে।

জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় আল ইত্তিহাদ। ২২ মিনিটের মধ্যে জর্জ ইলেনিখেনার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। বিরতির আগে রোনালদোর সঙ্গে দারুণ সমন্বয়ের পর অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল আল নাসরের হয়ে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালায় আল নাসর। রোনালদোও গোলের সুযোগ তৈরি করলেও আল ইত্তিহাদের গোলরক্ষকের দুর্দান্ত সেভে একটি শট আটকে যায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

এই হারের ফলে চলতি মৌসুমে লিগে প্রথমবার পয়েন্ট হারাল আল নাসর। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল হিলাল।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: