শাহবাগে পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Sharmin Sultana Sharmin Sultana ১২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৭ PM BST ঢাকা জেলা ৩ বার পঠিত
শাহবাগে পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

collected

রাজধানীর শাহবাগে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন পৃথক দুটি স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

পুলিশ জানায়, নিহত দুজনের একজনের বয়স আনুমানিক ৬৫ বছর এবং অপরজনের বয়স প্রায় ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় বা ঠিকানা জানা যায়নি।

শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে পথচারীরা সুপ্রিম কোর্টসংলগ্ন হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ এলাকার পৃথক দুটি স্থানে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাদের একজনকে শিক্ষাভবনের বিপরীত পাশে সুপ্রিম কোর্টের পানির পাম্পের কাছে এবং অপরজনকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের উত্তর পাশে বটগাছের নিচে ফুটপাতে পড়ে থাকতে দেখা যায়।

পথচারীদের কাছ থেকে খবর পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান ঘটনাস্থলে যান। পরে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই তৌফিক হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালাচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: