Photo Collected
আন্তর্জাতিক বিরতির আগে টানা তৃতীয় হারের শঙ্কায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মুহূর্তে মাতেউস কুনিয়ার ভাগ্যপ্রসূত গোলে সেই লজ্জা এড়িয়েছে রুবেন আমোরিমের দল। রোববার ক্রাভেন কটেজে ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেড।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ব্রুনো ফার্নান্দেজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে ফুলহামের গোলরক্ষক বার্নড লেনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন।
দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে এগিয়ে যায় ফুলহাম। ক্যালভিন বাসির শট ইউনাইটেড গোলরক্ষক সেনে লামেন্স ঠেকিয়ে দিলেও ফিরতি বল লিসান্দ্রো মার্তিনেজের গায়ে লেগে নিজেদের জালে ঢুকে যায়।
গোল হজমের পর সমতা ফেরানোর চেষ্টা চালায় ইউনাইটেড। ব্রায়ান এমবিউমোর বাঁকানো শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন লেনো। তবে শেষ পর্যন্ত ৮৯ মিনিটে কুনিয়ার শট ফুলহামের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।
এই ড্রয়ে টানা তৃতীয় হারের হাত থেকে রক্ষা পেল ইউনাইটেড। তবে প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র একটি।