তানজিন তিশার আক্ষেপ, ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’

Pinky Saha Pinky Saha ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:২৩ PM BST ২৮ বার পঠিত
তানজিন তিশার আক্ষেপ, ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’

অভিনেত্রী তানজিন তিশা।ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের বক্তব্যের কারণেও আলোচনায় থাকেন তিনি। এবার দেশে নিরাপত্তার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিশা বলেন, বাংলাদেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। বিশেষ করে নারীরা নানা পরিস্থিতিতে এমন সমস্যার মুখোমুখি হন, যা তাদের প্রাপ্য নয়।

তিশার ভাষায়, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’

নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’

এদিকে দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয়ের পর এবার বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় তানজিন তিশা। শাকিব খানের বিপরীতে তার অভিনীত ‘সোলজার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: