৩০ বলে সেঞ্চুরির পর অভিষেকের নামের পাশে ‘দশ শূন্য’

Pinky Saha Pinky Saha ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ AM BST ২৮ বার পঠিত
৩০ বলে সেঞ্চুরির পর অভিষেকের নামের পাশে ‘দশ শূন্য’

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগেই ৩০ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে তাঁর করা সেঞ্চুরিটি পূর্ণ সদস্যদেশগুলোর ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। সেই অভিষেকই এবার ভিন্ন এক রেকর্ডে আলোচনায়।

জাপানের বিপক্ষে গতকাল ম্যাচে প্রথম বলেই আউট হয়েছেন অভিষেক। চলতি বছরে সব ধরনের টি-টোয়েন্টিতে এটি তাঁর দশম শূন্য। ফলে এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন তাঁর দখলে।

চলতি বছরে ৪২টি টি-টোয়েন্টি ইনিংসে ব্যাট করে ১০ বার শূন্য রানে ফিরেছেন অভিষেক। একই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে ১০টি ফিফটি ও দুটি সেঞ্চুরি।

এক বছরে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার তালিকায় অভিষেকের পরেই রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৯ সালে তিনি ৯ বার শূন্য রানে ফিরেছিলেন। এ তালিকার শীর্ষ পাঁচে আরও আছেন শাদাব খান, হার্শেল গিবস ও সুনীল নারাইন। অভিষেক ও গিবস ছাড়া বাকি তিনজনই মূলত অলরাউন্ডার বা বোলার হিসেবে বেশি পরিচিত।

চলতি বছরে অভিষেকের পর সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮ ইনিংসে তাঁর শূন্যের সংখ্যা ছয়টি। এরপর তালিকায় রয়েছেন স্যামুয়েল কন্তে, দুষ্মন্ত চামিরা ও হাসান আলী।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: