বাংলাদেশকে চাপে ফেলে শেফালির সেঞ্চুরি, ভারতের সংগ্রহ ১৯৫ রান

Pinky Saha Pinky Saha ২০ সেপ্টেম্বর ২০২৬, ১:০৫ PM BST ২৮ বার পঠিত
বাংলাদেশকে চাপে ফেলে শেফালির সেঞ্চুরি, ভারতের সংগ্রহ ১৯৫ রান

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের ওপেনার শেফালি ভর্মা। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে ভারতকে বড় সংগ্রহ এনে দিয়েছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ৭২ রান তুলে ফেলে ভারত। পাওয়ার প্লের শেষ বলে ৩৭ রানে স্মৃতি মান্ধানাকে আউট করে জুটি ভাঙেন বাংলাদেশের নাহিদা আক্তার।

দলীয় ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। সানজিদা আক্তার মেঘলার বলে গুনালান কামালিনি আউট হওয়ার পর শুরু হয় শেফালির ব্যাটিং ঝড়।

হারমানপ্রীত কৌরের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন শেফালি। দলীয় ১৭৯ রানে ৪০ রান করে রাবেয়া খানের বলে আউট হন হারমানপ্রীত। পরের ওভারে ২ রান করে মারুফা আক্তারের শিকার হন রিচা ঘোষ।

তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শেফালি। ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ওপেনার ৩টি চার ও ৯টি ছক্কায় বিধ্বংসী ইনিংস সাজান। তাঁর ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রানের বড় সংগ্রহ পায় ভারত।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: