বিসিবির সভায় নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ও বিপিএলের বিকল্প নিয়ে আলোচনা

Pinky Saha Pinky Saha ২০ সেপ্টেম্বর ২০২৬, ১:১৪ PM BST ৬৪ বার পঠিত
বিসিবির সভায় নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ও বিপিএলের বিকল্প নিয়ে আলোচনা

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে বোর্ড সভা। সভায় নারী ক্রিকেট ও নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবির কয়েকজন পরিচালক।

এ ছাড়া দেশের ঘরোয়া ক্রিকেটের সূচি চূড়ান্ত করার বিষয়টিও থাকবে আলোচনায়। এবারের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত পরিবর্তনের পর নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।

সভায় সম্ভাব্য নতুন টুর্নামেন্টের ভেন্যু ও দল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। একই সঙ্গে বিপিএল ইস্যুও বোর্ড সভার আলোচনায় গুরুত্ব পেতে পারে।

নারী ক্রিকেটের বিভিন্ন বিষয় এবং নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন—এ নিয়েও সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: