বরগুনায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Md. Arif  Hossain Khan Md. Arif Hossain Khan ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫০ PM BST বরিশাল ৪৯ বার পঠিত
বরগুনায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

"মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় শুরু হয়েছে দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর সমাপনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে

বরগুনা জেলা পুলিশের আয়োজনে এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, (পিপিএম-সেবা)।

বরগুনা জেলা পুলিশ জানায়, ঐতিহ্যবাহী এই কাবাডি টুর্নামেন্টে বরিশাল রেঞ্জের ৬টি জেলা অংশগ্রহণ করছে। জেলাগুলো হলো — বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকমুক্ত ও কিশোর গ্যাং মুক্ত একটি সুস্থ সমাজ গঠন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ-জনতার সম্পর্ক আরও দৃঢ় হবে।

যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে বরগুনা জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলাসমূহ উপভোগ করার জন্য ক্রীড়ামোদী সকল নাগরিককে মাঠে উপস্থিত থাকার জন্য বরগুনা জেলা পুলিশ মিডিয়া সেলের পক্ষ থেকে বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: