collected
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার দেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে ওইদিন পবিত্র রবিউল আউয়াল মাসের ২৯ দিন পূর্ণ হবে এবং রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে রবিউস সানি মাসের গণনা শুরু হবে।
অন্যদিকে, শনিবার চাঁদ দেখা না গেলে রোববার পবিত্র রবিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি মাসের গণনা শুরু হবে।
চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনার পর জাতীয় চাঁদ দেখা কমিটি রবিউস সানি মাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।