Photo Collected
টানা দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আফগানিস্তানকে সদ্য ৩-০ ব্যবধানে সিরিজে হারালেও র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে দলটি।
শনিবার রাতে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শ্রীলঙ্কাকে মাত্র ১২৪ রানে অলআউট করে ১০ ওভারের মধ্যেই লক্ষ্য পেরিয়ে যায় তারা।
ইংল্যান্ডের হয়ে সনি বেকার, জোফ্রা আর্চার ও উইল জ্যাকস দুটি করে উইকেট নেন। পরে অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন জস বাটলার। ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে এটি ইংল্যান্ডের তৃতীয় জয়। এর আগে সাউদাম্পটনে ১১৯ রান এবং কার্ডিফে ছয় উইকেটে জিতেছিল তারা।
গত ২৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। এই ধারাবাহিকতার পর বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে টপকে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দলটি। গত দুই মাসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিনবার বদলেছে শীর্ষস্থান।
মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড।