আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকেছে ইন্দোনেশিয়া, বাতিল ২৩০০ ফ্লাইট

Pinky Saha Pinky Saha ৯ সেপ্টেম্বর ২০২৬, ২:২৬ PM BST ১১ বার পঠিত
আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকেছে ইন্দোনেশিয়া, বাতিল ২৩০০ ফ্লাইট

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ছাইয়ে ঢেকে গেছে বিভিন্ন এলাকা। আগ্নেয়গিরির ছাইয়ের কারণে সোমবার কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখা হয় এবং প্রায় ২ হাজার ৩০০টি ফ্লাইট বিঘ্নিত হয়ে ২ লাখ ৭০ হাজারের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ছাইয়ের সংস্পর্শ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে জাকার্তা, পশ্চিম জাভা, বানতেন ও লাম্পুংসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনলাইন ক্লাসের অনুমতি দেওয়া হয়েছে। টানা ২৫ ঘণ্টার অগ্ন্যুৎপাত শেষ হলেও আগ্নেয়গিরিটি এখনো সক্রিয় রয়েছে এবং আগামী কয়েক দিনে আবারও অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে। ২০১৮ সালে আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট সুনামিতে সুমাত্রা ও জাভায় অন্তত ৪৩০ জন নিহত হয়েছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড
বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: