ছবি: সংগৃহীত
টাইফুন সাউডেলের প্রভাবে কয়েক দিন ধরে ভারী বৃষ্টির পর পূর্ব চীনের জিয়াংসি প্রদেশে ভূমিধসে অন্তত ছয়জন নিহত ও নয়জন নিখোঁজ হয়েছেন। মিংকেং গ্রামে ভূমিধসে পাঁচজন নিহত ও সাতজন নিখোঁজ রয়েছেন। এছাড়া জুওআন ও তাংহু এলাকায় আরও একজন নিহত এবং দুজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ১৭০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ভারী বৃষ্টিতে কয়েকটি শহরে স্কুল, কাজকর্ম ও পরিবহনসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।