হরমুজ প্রণালী
হরমুজ প্রণালীর প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি আধুনিক চালকবিহীন গোয়েন্দা সাবমেরিন আটক করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনার বরাতে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ভোরে জটিল গোয়েন্দা ও অপারেশনাল তৎপরতার মাধ্যমে সাবমেরিনটিকে ফাঁদে ফেলে আটক করা হয়েছে। ইরানের দাবি, সাবমেরিনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক আধুনিক ব্যবস্থা রয়েছে এবং এটি ২০২৫ সালে মার্কিন বহরে যুক্ত করা হয়েছিল। বর্তমানে সাবমেরিনটি ইরানের জব্দে রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।a