ছবি: সংগৃহীত
কুয়েত ও বাহরাইনের অদূরে অবস্থানরত তেলবাহী ট্যাঙ্কারগুলোকে হামলার লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার তথ্য অনুযায়ী, নিজেদের জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আইআরজিসির বিবৃতিতে কুয়েত ও বাহরাইনের বন্দরে নোঙর করা তেলবাহী ট্যাঙ্কারগুলোকে জাহাজ ত্যাগ করার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এসব ট্যাঙ্কারকে হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে।