নাগাল্যান্ডে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু, গ্রেপ্তার ১৯

Pinky Saha Pinky Saha ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৯ PM BST ৩০ বার পঠিত
নাগাল্যান্ডে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু, গ্রেপ্তার ১৯

Photo Collected

ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত বা ভেজাল মদ পানে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে রাজ্যের মোকোচং ও টুয়েনসাং জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মোকোচং জেলায় ৮ জন এবং টুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করেছে পুলিশ।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনা গুয়াহাটিতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মদে বিষাক্ত কোনো উপাদান ছিল কি না, পরীক্ষার ফল পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।

নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকেই মদ বিক্রি ও পানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও রাজ্যে কীভাবে অবৈধ ও ভেজাল মদের বিস্তার ঘটল, তা খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেগুলো প্রকাশ করা হচ্ছে না।

এদিকে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অজানা, লেবেলবিহীন বা সন্দেহজনক অবৈধ মদ পান না করার জন্য সতর্ক করা হয়েছে। মদ পানের পর মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: