এলিজা আজাদ রহমান। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনি সংলগ্ন ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। মঙ্গলবার রাতে কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। একই সভায় নতুন মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন ভিন্স ফেরেরি। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে নর্থ ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর স্থানীয় উন্নয়ন ও নাগরিক কল্যাণে সক্রিয় ছিলেন এলিজা। বহুসাংস্কৃতিক সমাজ ও অভিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা ‘মাল্টিলিঙ্গুয়াল কমিউনিটি অ্যান্ড কালচার’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার ঘটনায় অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ-উদ্দীপনা দেখা দিয়েছে।