সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। ছবি: সংগৃহীত
বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত সরকারপ্রধানদের একজন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের বার্ষিক পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, তার বার্ষিক আয় ২২ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার থেকে বেড়ে ৩৬ লাখ ডলারে দাঁড়াবে। একই সঙ্গে উপপ্রধানমন্ত্রীর পারিশ্রমিক ১৮ লাখ ৭০ হাজার থেকে বেড়ে ৩০ লাখ ৬০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার হবে। মন্ত্রীদের দায়িত্ব ও পদমর্যাদা অনুযায়ী বার্ষিক পারিশ্রমিক সর্বোচ্চ ২৮ লাখ ৮০ হাজার ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। লরেন্স ওং জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে বেতন বৃদ্ধির অতিরিক্ত অর্থ তিনি জনকল্যাণমূলক কাজে দান করবেন। প্রায় দেড় দশক পর দেশটির রাজনৈতিক নেতৃত্বের পারিশ্রমিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।