ট্রাম্পের সিদ্ধান্তে আরও এক বছর ১ লাখ ডলার থাকছে এইচ-১বি ভিসা ফি

Pinky Saha Pinky Saha ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ AM BST ৩০ বার পঠিত
ট্রাম্পের সিদ্ধান্তে আরও এক বছর ১ লাখ ডলার থাকছে এইচ-১বি ভিসা ফি

Photo Collected

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য H-1B ভিসার নির্দিষ্ট আবেদনে ১ লাখ ডলারের বাড়তি অর্থপ্রদানের শর্ত আরও এক বছর বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ২০২৫ সালের সেপ্টেম্বরে জারি করা নির্বাহী আদেশের মেয়াদ চলতি মাসে শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তের মাধ্যমে তা আরও ১২ মাস বাড়ানো হয়েছে। প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগে গুরুত্বপূর্ণ H-1B ভিসার সাধারণ ফি কয়েক হাজার ডলারের মধ্যে থাকলেও তা বাড়িয়ে ১ লাখ ডলার করার সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রে আইনি লড়াই চলছে। এদিকে আগে থেকেই বৈধ H-1B ভিসা থাকা ব্যক্তিদের ভিসা নবায়নের ক্ষেত্রে এই বাড়তি অর্থপ্রদান করতে হবে না। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভিসায় অবস্থান করে পরে H-1B ভিসার আবেদন করা নির্দিষ্ট ব্যক্তিরাও এই বাড়তি ফি থেকে ছাড় পাবেন। ১৯৯০ সালে চালু হওয়া H-1B কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়োগদাতারা উচ্চ দক্ষতার বিদেশি কর্মীদের বিভিন্ন পেশায় নিয়োগের সুযোগ পান।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: