ছবি: সংগৃহীত
ইরান-সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা দাবি করেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির বিভিন্ন অঞ্চলে সৌদি আরব ৩০টির বেশি বিমান হামলা চালিয়েছে। হাউছিদের আলমাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক ঘণ্টায় মারিব, আল-জাওফ, তাইজ ও হোদেইদা প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি বিমান ৩২টি হামলা চালিয়েছে। এর একদিন আগে হাউছিরা প্রতিবেশী সৌদি আরবে বড় ধরনের হামলা চালানোর দাবি করে, যাতে কয়েক ডজন মানুষ আহত হন।