এআই নিয়ে সতর্কবার্তাকে ‘নেগেটিভ ফোর্স’ বললেন ট্রাম্প

Pinky Saha Pinky Saha ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৭ PM BST ৩৬ বার পঠিত
এআই নিয়ে সতর্কবার্তাকে ‘নেগেটিভ ফোর্স’ বললেন ট্রাম্প

Photo Collected

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যারা সতর্কবার্তা দিচ্ছেন এবং প্রযুক্তিটির উন্নয়নের গতি কমানোর কথা বলছেন, তাদের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের উদ্যোগকে তিনি ‘নেগেটিভ ফোর্স’ হিসেবে উল্লেখ করেছেন।

আয়ারল্যান্ড সফরের সময় রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, এআই নিয়ে অনেক নেতিবাচক শক্তি কাজ করছে। তারা এমন কিছু বিষয় সামনে আনছেন, যেগুলো সামনে আনা উচিত নয় এবং এমন কিছু সম্ভাবনার কথাও বলছেন, যা বাস্তবে ঘটবে না বলে তিনি মনে করেন।

অ্যানথ্রোপিকের সদ্য সাবেক কর্মী জ্যাকব কক্সনের এক দাবির পর ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে। কক্সন দাবি করেছিলেন, ওপেনএআই ও অ্যানথ্রোপিক এমন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরির প্রতিযোগিতায় নেমেছে, যেগুলো মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তার ওই বক্তব্যের পর অত্যন্ত উন্নত বা ‘সুপারইন্টেলিজেন্ট’ কম্পিউটার সিস্টেমের সম্ভাব্য ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এআইয়ের উন্নয়নের গতি কিছুটা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই।

এ বিষয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্কও এআই উন্নয়নের ঝুঁকি নিয়ে সতর্কতার প্রয়োজনীয়তার সঙ্গে একমত হয়েছেন। তবে ট্রাম্পের বক্তব্য থেকে স্পষ্ট, এআই প্রযুক্তির অগ্রগতি ধীর করার আহ্বানকে তিনি ইতিবাচকভাবে দেখছেন না।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: