হরমুজ সংকটের দায় বিশ্ববাসীর ওপর চাপাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

Pinky Saha Pinky Saha ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৫ PM BST ১৩ বার পঠিত
হরমুজ সংকটের দায় বিশ্ববাসীর ওপর চাপাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের প্রভাবের দায় ওয়াশিংটন এখন পুরো বিশ্বের ওপর চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

বাঘাইয়ের দাবি, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর আগে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ছিল। কিন্তু হামলার পর বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, ট্যাংকার চলাচল কমে গেছে এবং জ্বালানির দাম বেড়েছে। তাঁর অভিযোগ, নিজেদের তৈরি সংকটের দায় এখন ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

ইরানের এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেও এর অর্থনৈতিক মূল্য পুরো বিশ্বকে পরিশোধ করতে হচ্ছে—এমন পরিস্থিতি অযৌক্তিক। তাঁর মতে, যুদ্ধের সিদ্ধান্ত ও এর পরিণতির দায় যুক্তরাষ্ট্রের হলেও এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। এ পথে অস্থিরতা তৈরি হলে তেল ও জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক বাজারে দামের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: