ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫ এমকিউ-৯ রিপার ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

Pinky Saha Pinky Saha ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০ PM BST ১৮ বার পঠিত
ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫ এমকিউ-৯ রিপার ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের। এতে মার্কিন সামরিক বাহিনীর ১৩০ কোটি ডলারের বেশি আর্থিক ক্ষতি হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, এই ক্ষয়ক্ষতি যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন বহরের প্রায় এক-চতুর্থাংশের সমান। ইসরাইলি গণমাধ্যম চ্যানেল-১২-এর তথ্য অনুযায়ী, এত বড় সংখ্যক ড্রোন হারানোর ফলে মার্কিন ড্রোন বহরে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে। কিছু প্রতিবেদনে বর্তমানে কার্যকর এমকিউ-৯ রিপারের সংখ্যা প্রায় ১৩৫টি বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং নির্ভুল হামলা পরিচালনায় এমকিউ-৯ রিপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে দীর্ঘমেয়াদি যুদ্ধে বিপুলসংখ্যক ড্রোন হারানো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও নজরদারি সক্ষমতার ওপর চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: