সৌদির তিন শহরে হুতিদের হামলা, আহত ১৩ বেসামরিক

Pinky Saha Pinky Saha ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩২ AM BST ২১ বার পঠিত
সৌদির তিন শহরে হুতিদের হামলা, আহত ১৩ বেসামরিক

ছবি: সংগৃহীত

সৌদি আরবের তিন শহরে ইরান–সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলায় ১৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে জোটটি।

জোটের মুখপাত্রের দাবি, হামলায় কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে হুতিরা। এতে ১৩ বেসামরিক নাগরিক আহত হওয়ার পাশাপাশি সাতটি বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান জোটের মুখপাত্র। তবে হামলার বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: