Photo Collected
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লির যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে তিহার কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের পাঁচ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে দলের আরেক নেতা অজিঙ্কা শিনডেকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দিল্লি পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে যন্তর মন্তরে প্রবেশের পর তিন নেতাকে আটক করা হয়। এর আগের দিনই স্থানটিকে বিক্ষোভ প্রদর্শনের জায়গা হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল। পরে পুলিশ তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়।
সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে বন্ডের শর্ত ভঙ্গ এবং আইন লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। পুলিশের দাবি, তারা মানুষকে যন্তর মন্তরে আসার আহ্বান জানিয়েছিলেন এবং এর মাধ্যমে অনধিকার প্রবেশ করেছেন। পাশাপাশি, আগে দেওয়া মুচলেকায় শান্তিভঙ্গ না করার যে প্রতিশ্রুতি ছিল, সেটিও তারা রক্ষা করেননি বলে অভিযোগ পুলিশের।
তবে সিজেপির আইনজীবী অভিশ্ত হেলা পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, সৌরভ ও আশুতোষ মুচলেকার কোনো শর্ত লঙ্ঘন করেননি। ফলে ঘটনাটি নিয়ে পুলিশ ও সিজেপির পক্ষ থেকে ভিন্ন বক্তব্য সামনে এসেছে।