যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত একই পরিবারের ৪ জন

Pinky Saha Pinky Saha ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:২৩ PM BST ৭ বার পঠিত
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত একই পরিবারের ৪ জন

ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা

যুদ্ধবিরতি চলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেইত লাহিয়ায় এ হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।

জানা গেছে, আহমেদ পরিবারের একটি বাড়িতে হামলার পর নিহত চারজনের মরদেহ গাজা শহরের আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

এদিকে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও হামলার ঘটনা ঘটে। সেখানে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়কেন্দ্র ও তাঁবু লক্ষ্য করে ইসরাইলি সামরিক যান ও ড্রোন থেকে গুলি চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং তাদের আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরাইলি সামরিক অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

যুদ্ধবিরতির মধ্যেও নতুন করে হামলা ও হতাহতের ঘটনায় গাজায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: