সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (GIST)–এর ২০২৭ শিক্ষাবর্ষের বৃত্তিতে আবেদন চলছে। ফুল ফান্ডেড এ বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাস্টার্স, পিএইচডি এবং সমন্বিত এমএস/পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
GIST স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, একমুখী বিমানভাড়া ও মাসিক ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়া হবে। মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ তিন বছর, পিএইচডি সাত বছর এবং সমন্বিত এমএস/পিএইচডি প্রোগ্রামের মেয়াদ আট বছর।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
এ বৃত্তির আওতায় বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলের বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। বিষয়গুলো হলো—
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স
- ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- মেকানিক্যাল ও রোবোটিকস ইঞ্জিনিয়ারিং
- এনভায়রনমেন্ট ও এনার্জি ইঞ্জিনিয়ারিং
- লাইফ সায়েন্স
- ফিজিকস অ্যান্ড ফোটন সায়েন্স
- কেমিস্ট্রি
- বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- এআই কনভারজেন্স
- সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং
- এআই পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি
আবেদনের যোগ্যতা
বৃত্তিতে আবেদন করতে হলে প্রার্থীর সর্বশেষ ডিগ্রি কোরিয়ান ব্যাচেলর ডিগ্রির সমমানের হতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা এবং চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে। শুধু আন্তর্জাতিক শিক্ষার্থীরাই এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তিতে যেসব সুবিধা
GIST স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা একাধিক আর্থিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
- সম্পূর্ণ টিউশন ফি। প্রতি সেমিস্টারে এর পরিমাণ ৩৬,০৭,০০০ ওন।
- মাস্টার্স শিক্ষার্থীদের মাসিক ভাতা ১,৪০,০০০ ওন।
- পিএইচডি শিক্ষার্থীদের মাসিক ভাতা ২,৯৫,০০০ ওন।
- মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের মাসে প্রায় ১,০০,০০০ ওন খাবার ভাতা।
- আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাসিক ১,২০,০০০ ওন ভাতা। এ সুবিধা পেতে আগের সেমিস্টারে ৪.৫-এর মধ্যে কমপক্ষে ৩.০ জিপিএ বজায় রাখতে হবে।
- একমুখী বিমানভাড়া।
- জাতীয় স্বাস্থ্যবিমার ৬০ শতাংশ কভারেজ।
- বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার খরচ।
গবেষণা সহকারী হিসেবে ভাতা
গবেষণা সহকারী হিসেবে মাস্টার্স শিক্ষার্থীদের বছরে ৬৪,০০,০০০ ওন এবং পিএইচডি শিক্ষার্থীদের বছরে ১,৩৭,৪০,০০০ ওন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এগুলো হলো—
- অনলাইন আবেদন ফরম
- অফিশিয়াল ডিগ্রি ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- Apostille অথবা কোরিয়া দূতাবাস কর্তৃক সত্যায়িত শিক্ষাগত নথি
- দুটি সুপারিশপত্র
- বৈধ পাসপোর্টের কপি
- ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
ইংরেজি ভাষা দক্ষতার ক্ষেত্রে TOEFL iBT ৮০, TOEFL PBT ৫৫০, IELTS ৬.৫, TOEIC ৭৫০সহ নির্ধারিত স্কোর গ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য GIST-এর ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তিতে টিউশন ফি, মাসিক ভাতা, খাবার ভাতা, গবেষণা সহায়তা, বিমানভাড়া ও স্বাস্থ্যসুবিধাসহ বিভিন্ন সুযোগ রয়েছে।