ট্রাম্পের সহকারীকে ৪৫ হাজার ডলার নগদ উপহার

Pinky Saha Pinky Saha ১০ সেপ্টেম্বর ২০২৬, ২:১২ PM BST ১৬ বার পঠিত
ট্রাম্পের সহকারীকে ৪৫ হাজার ডলার নগদ উপহার

ট্রাম্প ও নাটালি হার্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৫ লাখ ৩৫ হাজার টাকা। বুধবার মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের আরও দুই কর্মী মার্গো মার্টিন ও চেম্বারলেইন হ্যারিসও একই পরিমাণ অর্থ পেয়েছেন। আর্থিক বিবরণীতে ওই তিন নারী এই অর্থকে ‘ছুটির দিনের উপহার হিসেবে পাওয়া নগদ অর্থ’ হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নাটালি হার্পকে প্রায় সবসময়ই প্রেসিডেন্টের কাছাকাছি দেখা যায়। বিভিন্ন সময় ট্রাম্পের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট টাইপ করা এবং তার জন্য প্রয়োজনীয় তথ্য প্রিন্ট করে দেওয়ার কাজও করেন তিনি। এ ধরনের ভূমিকার কারণে তাকে ‘হিউম্যান প্রিন্টার’ বা ‘মানব প্রিন্টার’ নামে অভিহিত করা হয়েছে।

কংগ্রেসে জমা দেওয়া বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও নির্বাহী সহকারী হিসেবে নাটালি হার্প বছরে ১ লাখ ৫০ হাজার ডলার বেতন পান।

হোয়াইট হাউসের এক মুখপাত্র নগদ উপহারের বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ট্রাম্পের দীর্ঘদিনের অভ্যাস হলো তার ঘনিষ্ঠ পরিসরের মানুষদের বড়দিনের উপহার দেওয়া। হোয়াইট হাউসের কর্মী ও তার সহকারীরাও এর মধ্যে রয়েছেন।

মুখপাত্র আরও দাবি করেন, এসব উপহারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বের কোনো সম্পর্ক নেই। তাই প্রযোজ্য আইন ও নৈতিকতার মানদণ্ড অনুযায়ী এগুলো ‘সম্পূর্ণ বৈধ’।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: